দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।
গত ৮ নভেম্বর ২০২৬, রোববার রাজধানীর বনানীতে অ্যাটকোর দশম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অঞ্জন চৌধুরী পুনরায় সভাপতি নির্বাচিত হন। আগামী দুই বছর তিনি সংগঠনটির নেতৃত্ব দেবেন।
অঞ্জন চৌধুরী পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হিসেবেও পরিচিত। তাঁর এই নেতৃত্বে দেশের বেসরকারি টেলিভিশন ও সম্প্রচারশিল্পের উন্নয়নে অ্যাটকোর কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
তাঁর এই অর্জনে সংযোগ বাংলা টিভি ও সংযোগ বাংলা নিউজ ডট কমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।
একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সার্বিক সফলতা কামনা করছি। দেশের গণমাধ্যমের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা এবং বেসরকারি সম্প্রচারশিল্পের অগ্রযাত্রায় তাঁর নেতৃত্ব ইতিবাচক ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা আমাদের।
শুভেচ্ছান্তে
সম্পাদক
আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
সদস্য, আতাইকুলা প্রেসক্লাব।
অর্থনীতি
আইন আদালত
আন্তর্জাতিক
গণমাধ্যম
তথ্যপ্রযুক্তি
প্রবাসের খবর
ফেসবুক নিউজ
বিনোদন
রাজশাহী
সর্বশেষ
সারাদেশ
সিলেট
অ্যাটকোর সভাপতি নির্বাচিত অঞ্জন চৌধুরী, সংযোগ বাংলা টিভির পক্ষ থেকে অভিনন্দন
