আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলার শিবপুরে অবস্থিত ত্বাহা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলার জেলা প্রশাসক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)।
আলোচনা সভায় মাদ্রাসার শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশ, শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানের সার্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় প্রশাসনের কর্মকর্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আলোচনা সভাটি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
নিউজ: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
