শহীদ সালাহউদ্দিন সেনানিবাসস্থ আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুলে (এএমসিসিএন্ডএস) আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।
সম্মেলনে সেনাবাহিনী প্রধান আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোরের অধিনায়ক এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় তিনি দুই কোরের প্রযুক্তিগত উন্নয়ন, চিকিৎসা গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন।
সেনাবাহিনী প্রধান তাঁর বক্তব্যে আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য তুলে ধরেন। পাশাপাশি দেশের সশস্ত্র বাহিনীর চিকিৎসাসেবায় এ দুই কোরের বিভিন্ন কর্মকাণ্ড ও অবদানের প্রশংসা করেন।
তিনি সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সেবামূলক কার্যক্রমের মাধ্যমে আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোর ভবিষ্যতেও তাদের প্রশংসনীয় ভূমিকা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মহাপরিচালক, সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর; ভারপ্রাপ্ত জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল; জিওসি, ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়াসহ সেনাবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কোরসমূহের অধিনায়ক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মেলনটি সামরিক চিকিৎসা ও দন্ত চিকিৎসা ব্যবস্থার পেশাগত উৎকর্ষ, আধুনিকায়ন এবং ভবিষ্যৎ কার্যক্রমের পরিকল্পনা নিয়ে মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে অনুষ্ঠিত হয়।
নিউজ ঢাকা প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed