নিউজ: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
পাবনা: আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির মেধাবী শিক্ষার্থী সামিনা নূরতাজ আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়াডে অসাধারণ সাফল্য অর্জন করে এশিয়া মহাদেশের মধ্যে প্রথম স্থান লাভ করেছে।
তার এই গৌরবময় অর্জনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। এই সাফল্যের ধারাবাহিকতায় সামিনা নূরতাজ আগামী পর্বের প্রতিযোগিতায় অংশ নিতে ইতালি সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
শিক্ষক ও অভিভাবকদের প্রত্যাশা, আন্তর্জাতিক অঙ্গনেও সে তার মেধা, দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে এবং দেশের জন্য আরও সুনাম বয়ে আনবে।
আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ, সহপাঠী, শুভাকাঙ্ক্ষী এবং এলাকাবাসী সামিনা নূরতাজের উজ্জ্বল ভবিষ্যৎ ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সফলতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
সামিনা নূরতাজের এই অনন্য অর্জন দেশের অন্যান্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

