পাবনা প্রতিনিধি:
একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় ১ থেকে ৯ রোলের মধ্যে স্থান অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ারবিষয়ক দিকনির্দেশনা দিতে ‘সিঙ্গেল ডিজিট সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’-এর আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পাবনা শহীদ বুলবুল সরকারি কলেজ শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পাবনা শহর শাখার সভাপতি শাহেদ ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা শহর শাখার বাইতুল মাল সম্পাদক মো. বাকিবিল্লাহ এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিদয় আলম উল্লাস।
অনুষ্ঠানে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় শীর্ষস্থান অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি উচ্চশিক্ষার প্রস্তুতি, ক্যারিয়ার পরিকল্পনা, শিক্ষাজীবনে লক্ষ্য নির্ধারণ এবং ভবিষ্যৎ পথচলা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে সচেতনতা তৈরি এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে সঠিক পরিকল্পনা গ্রহণে সহায়তা করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানান এবং একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, দক্ষতা ও সময়ের সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
নিউজ: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed