মৌলভীবাজার প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির পক্ষ থেকে সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে মৌলভীবাজারের বাহারমর্দনের কবরস্থানে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা মরহুম এম সাইফুর রহমানের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
উল্লেখ্য, এম সাইফুর রহমান বাংলাদেশের অর্থনীতি ও আর্থিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি বিভিন্ন সময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বেও ছিলেন।
নিউজ ঢাকা প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed