গাজীপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ৩সি প্রকল্পের আওতায় জলবায়ু-সহনশীল নারী উদ্যোক্তাদের মাঝে অনুদান প্রদান ও স্বীকৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক, গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব এবং গাজীপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী (বার-এট-ল)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. হাবিবুর রহমান এবং গাজীপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এ এম আশরাফ হোসাইন টুলু।
অনুষ্ঠানে ৩সি প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ গ্রহণকারী নারী উদ্যোক্তাদের অনুদান প্রদান ও তাদের কার্যক্রমের স্বীকৃতি দেওয়া হয়। এ সময় প্রকল্পের সেবা গ্রহীতারাও উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি এবং নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে সংশ্লিষ্টরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই জীবিকার সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।
নিউজ প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
