পাবনা প্রতিনিধি | নিউজ আব্দুস শুকুর
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দাশপাড়া গ্রামে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুসহ মোট তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহত শিশুরা হলো—দাশপাড়া গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭), একই গ্রামের মো. আশরাফুল ইসলাম আশরাফের ছেলে খালিদ (৮) এবং মেয়ে আফিয়া (৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, পানিতে পড়ে তিন শিশুরই মৃত্যু হয়। নিহত খালিদ ও আফিয়া একই পরিবারের দুই সন্তান। তারা স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী ছিল।
এ মর্মান্তিক ঘটনায় দাশপাড়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুদের স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
শিশুদের এমন করুণ মৃত্যুতে পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে শিশুদের নিরাপত্তা ও পানির আশপাশে চলাচলের ক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নিউজ আব্দুস শুকুর
সংযোগ বাংলা
সংযোগ বাংলা নিউজ ডট কম
