পাবনা জেলা পুলিশের পুলিশ সুপারের হেমায়েতপুর পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন,
নিজস্ব প্রতিবেদক | আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
পাবনা জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ ১২ জুলাই ২০২৬ (রবিবার) হেমায়েতপুর পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি ফাঁড়ির সার্বিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং দাপ্তরিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় দায়িত্বরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করে পেশাদারিত্ব, শৃঙ্খলা, জবাবদিহিতা এবং জনসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার, জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনগণের অভিযোগ দ্রুত ও আন্তরিকতার সঙ্গে নিষ্পত্তি করে পুলিশি সেবাকে আরও কার্যকর ও বিশ্বাসযোগ্য করার নির্দেশনা দেন।
এ সময় তিনি পুলিশ ফাঁড়ির প্রশাসনিক কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাদার আচরণ বজায় রাখার আহ্বান জানান।
পরিদর্শন শেষে পুলিশ সুপার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন এবং পুলিশ সদস্যদের উদ্দেশে সেবার মান আরও উন্নত করে জনসাধারণের আস্থা অর্জনে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
জেলা পুলিশের এই আকস্মিক পরিদর্শন হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের অভিমত।
