জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা অর্জন করায় ঈশ্বরদী ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী মৌলভী মিনারুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।
মঙ্গলবার রাতে ঈশ্বরদী শহরের ভেলুপাড়ায় অবস্থিত এমপির রাজনৈতিক কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে যান শিক্ষক মিনারুল ইসলাম। এ সময় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং জাতীয় পর্যায়ে এমন সম্মাননা অর্জনের জন্য অভিনন্দন জানান।
অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হয়ে মিনারুল ইসলাম শুধু নিজের নয়, ঈশ্বরদী তথা পাবনা জেলারও মর্যাদা বৃদ্ধি করেছেন। তার এই অর্জন শিক্ষা ক্ষেত্রে অন্য শিক্ষকদেরও অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরে সংসদ সদস্য শিক্ষক মিনারুল ইসলামকে মিষ্টিমুখ করান। এ সময় শিক্ষক মিনারুল ইসলামও সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সৌজন্য সাক্ষাৎকালে ঈশ্বরদী ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজ আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
