বান্দরবানের থানচি উপজেলায় পর্যটকবাহী একটি চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার ডিমপাহাড়-টেন্ডুমুখ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। এ সময় গাড়িতে থাকা দুই পর্যটককে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পাওয়া যায়। আহত পাঁচজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
নিহতদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানচি থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
দুর্ঘটনার প্রকৃত কারণ এবং নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে জানা যাবে।
নিউজ বান্দরবান প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed