পাবনা প্রতিনিধি:
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে ‘A+ সংবর্ধনা–২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পাবনা জেলা শাখা।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীরা অংশ নেন। তাদের শিক্ষাজীবনের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে উচ্চশিক্ষা ও দেশ গঠনে আরও এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ আবু মুসা। তিনি কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে মেধা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সাফল্যকে উৎসাহিত করা এবং তাদের মধ্যে দায়িত্ববোধ, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম জাগ্রত করার উদ্দেশ্যেই এ ধরনের সংবর্ধনা আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও আয়োজক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
নিউজ প্রতিনিধি: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
