পাবনায় জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পাবনা জেলা বিএনপি কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার। জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব ইবলুল হোসেন পবনের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মোক্তার হোসেন ও পৌর জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুল মান্নান, মিলন হোসেন মিন্টু, আবু সাঈদ, আসাদুজ্জামান টিটু, মোস্তফা আহমেদ লালন, আব্দুল লতিফ, আব্দুল মুমিন, হেলাল উদ্দিন, বাবু মন্ডল, আব্দুর রাজ্জাক, আব্দুল আল মামুন, রিপনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা জিয়া মঞ্চের প্রতিষ্ঠার ইতিহাস ও সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। একই সঙ্গে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের কল্যাণে কাজ করার কথা বলেন। পাশাপাশি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
আয়োজকদের দেওয়া তথ্যমতে, ১৯৯৩ সালের ২৯ সেপ্টেম্বর জিয়া মঞ্চের আত্মপ্রকাশ ঘটে। এ বছর সংগঠনটি ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে।
নিউজ আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
