পাবনা সদর উপজেলার জালালপুর নতুনপাড়া গোরস্থান মোড় এলাকায় একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে কচুরিপানায় ভরা পুকুরে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
আজ দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায় এবং পানিতে তলিয়ে যেতে থাকে।
এ সময় অটোরিকশার চালকসহ মোট তিনজনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনার সঠিক কারণ এবং অটোরিকশায় থাকা ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
নিউজ আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
