পাবনা সফরে এসে পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।
রোববার (২৫ অক্টোবর ২০২৬) পাবনা শহরের কুঠিপাড়ায় পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে দুই জনপ্রতিনিধির মধ্যে পারস্পরিক সৌজন্য বিনিময় হয়। তবে তাঁদের মধ্যে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
পাবনা সফরকে কেন্দ্র করে এই সৌজন্য সাক্ষাৎ স্থানীয় রাজনৈতিক ও জনপ্রতিনিধি মহলে পারস্পরিক যোগাযোগের একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হতে পারে।
নিউজ আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
