বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের সঙ্গে পাবনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) পাবনা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. সাখাওয়াত হোসেন।
সভায় পাবনা জেলা পুলিশের ওপর একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এতে জেলার পুলিশের সাংগঠনিক কাঠামো, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, জনবান্ধব পুলিশিং এবং জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ তুলে ধরা হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন জনবান্ধব, পেশাদার ও সেবামুখী পুলিশিংয়ের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, জনসেবা নিশ্চিতকরণ এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় সহকারী পুলিশ সুপার (এসএএফ), পাবনা জনাব আরজুমা আক্তারসহ বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
নিউজ: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
অপরাধ ও দুর্নীতি
আইন আদালত
আন্তর্জাতিক
গণমাধ্যম
চাকুরী
জাতীয়
ঢাকা
ফেসবুক নিউজ
রাজশাহী
সর্বশেষ
সারাদেশ
পাবনায় বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময়পাবনা প্রতিনিধি:
