নিজস্ব প্রতিবেদক | আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি | সংযোগ বাংলা নিউজ ডট কম
পাবনা সদর উপজেলার কুলোনিয়া বাবুবাগান সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আটক ব্যক্তি সাগর, যিনি এলাকার বিশিষ্ট তাতী ব্যবসায়ী জনাব বাদশা হাজির ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় নেওয়া হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেছে।
প্রতিবেদক: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
