পাবনার আতাইকুলা ইউনিয়নের পিরপুর-শিমুলচড়া এলাকায় বিএনপির যুবদল ওয়ার্ড সভাপতি আব্দুল মান্নানের পিতা মরহুম নূর ইসলাম সরদারের ইন্তেকালে তাঁর নিজ বাড়িতে পারিবারিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে দল-মত নির্বিশেষে মরহুমের স্বজন, শুভাকাঙ্ক্ষী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে আতাইকুলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল মালেকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং মরহুমের অসংখ্য শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।
মোনাজাতে মরহুম নূর ইসলাম সরদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।
দোয়া মাহফিল শেষে উপস্থিত সবাই মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাঁর আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন।
নিউজ: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
যোগাযোগ: ০১৭২৭০৩৪৬৯০
