অত্যন্ত ভালো মনের মানুষ ও প্রিয় সহকর্মী নাঃ সিগঃ রেজোয়ান আর নেই। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে আজ ঢাকায় তিনি ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সহকর্মীদের স্মৃতিচারণে রেজোয়ান ছিলেন একজন ভালো মনের মানুষ। দেশমাতৃকার সুরক্ষা ও দায়িত্ব পালনে তাঁর সাহসী এবং অবিচল ভূমিকা সহকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর কর্মনিষ্ঠা, সাহস ও দেশপ্রেম ভবিষ্যতেও সহকর্মীদের অনুপ্রেরণা জোগাবে বলে শোকবার্তায় উল্লেখ করা হয়েছে।
তাঁর মৃত্যুতে সহকর্মীরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মহান আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত ও নূরান্বিত করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।
নিউজ: ঢাকা প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed