ঢাকা, ২০ আগস্ট ২০২৬: দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদে অনুষ্ঠিত ভোটে তিনি মোট ২৫৫ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন ৮৮ ভোট। মোট ৩৪৯টি ভোটের মধ্যে ৩৪৩টি ভোট পড়েছে।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ সাড়ে তিন দশক পর একাধিক প্রার্থীর অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ঘটনাটি দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপরদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ছিলেন জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য। ভোটগ্রহণ শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হয়।
এর আগে সর্বশেষ ১৯৯১ সালে সংসদ সদস্যদের ভোটে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ সময় রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে। ফলে ২০২৬ সালের এই নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করছে।
নির্বাচিত রাষ্ট্রপতির শপথ আগামীকাল ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নিউজ: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
যোগাযোগ: ০১৭২৭০৩৪৬৯০
