আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য লংমার্চ কর্মসূচি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে লংমার্চ বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দের পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকগুলোতে কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনা, প্রশাসনিক সহযোগিতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অংশগ্রহণকারীদের শৃঙ্খলা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
পুলিশ প্রশাসনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও লংমার্চ শৃঙ্খলা বিভাগের প্রধান মো. মোবারক হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মো. ফখরুদ্দিন মানিক, গোপালগঞ্জের পুলিশ সুপার হাবিবুল্লাহ, সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদর উদ্দিন, গোপালগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমির অ্যাডভোকেট আজমল হোসাইন এবং জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম।
এ ছাড়া লংমার্চের সার্বিক সহযোগিতা ও বাস্তবায়নসংক্রান্ত বিষয়ে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম তারেক সুলতানের সঙ্গেও বৈঠক করেন বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ।
এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসেন এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নড়াইল জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চুসহ বাস্তবায়ন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
বৈঠকে প্রশাসন ও আয়োজকদের মধ্যে সমন্বয়, পারস্পরিক সহযোগিতা এবং কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়া হয়।
লংমার্চকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের চলাচলে সম্ভাব্য ভোগান্তি কমানোর বিষয়গুলোও সার্বিক ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
অপরাধ ও দুর্নীতি
অর্থনীতি
আইন আদালত
আন্তর্জাতিক
গণমাধ্যম
জাতীয়
ঢাকা
প্রবাসের খবর
ফেসবুক নিউজ
রাজনীতি
সর্বশেষ
সারাদেশ
লংমার্চের প্রস্তুতি: গোপালগঞ্জে জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে বাস্তবায়ন কমিটির বৈঠকগোপালগঞ্জ প্রতিনিধি | সংযোগ বাংলা টিভি
