লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
জানা গেছে, সংসদীয় দায়িত্বের অংশ হিসেবে তিনি যুক্তরাজ্য ও স্পেন সফর করেন। সংশ্লিষ্ট সরকারি অনুমোদন অনুযায়ী, তাঁর এ সফরের সময়সীমা ছিল ১৮ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
সফর শেষে দেশে ফিরে হুইপ দুলু নিজ নির্বাচনী এলাকা নাটোরের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে আবারও সক্রিয় হওয়ার কথা রয়েছে।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনের বর্তমান সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করছেন।
নিউজ আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed