আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পাবনায় জেলা পুলিশের উদ্যোগে পূজা উদযাপন পরিষদ ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর ২০২৬) পাবনা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ।
মতবিনিময় সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, যানবাহন চলাচল ও নিয়ন্ত্রণ, অগ্নিনিরাপত্তা, স্বেচ্ছাসেবকদের ভূমিকা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। এ জন্য পূজা উদযাপন পরিষদ, মণ্ডপ পরিচালনা কমিটি ও স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব না ফেলে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা সন্দেহজনক পরিস্থিতি দেখা দিলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরিফুল ইসলাম, ডিআইও-১ মোঃ আনোয়ার হোসেন, পাবনা থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এছাড়া পাবনা জেলার পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গাপূজায় পারস্পরিক সহযোগিতা, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বজায় রেখে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
নিউজ আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
অপরাধ ও দুর্নীতি
অর্থনীতি
আইন আদালত
আন্তর্জাতিক
চট্টগ্রাম
চাকুরী
জাতীয়
ঢাকা
ধর্ম
ফেসবুক নিউজ
বিনোদন
সর্বশেষ
সারাদেশ
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পাবনায় পুলিশ ও পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভাপাবনা প্রতিনিধি:
