পাবনা প্রতিনিধি: আব্দুস শুকুর
পাবনার আটঘরিয়া উপজেলার শিবপুর ত্বাহা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার দুই শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তাদের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন। এ সময় বক্তারা মাদ্রাসার শিক্ষক শামসুল আলম মঞ্জু ও আফরোজা খাতুনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন। এর মধ্যে অনৈতিক সম্পর্কের অভিযোগও রয়েছে বলে দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
এছাড়া শিক্ষক শামসুল আলম মঞ্জুর বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগও উত্থাপন করেন বক্তারা। তাদের দাবি, এসব অভিযোগের কারণে মাদ্রাসার স্বাভাবিক শিক্ষার পরিবেশ ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মানববন্ধন থেকে বক্তারা অভিযোগগুলোর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অভিযুক্ত দুই শিক্ষককে অপসারণেরও দাবি জানান তারা।
তবে মানববন্ধনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত শিক্ষক বা মাদ্রাসা কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও সংশ্লিষ্ট সবার বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।
নিউজ: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
যোগাযোগ: ০১৭২৭০৩৪৬৯০
