ঢাকা প্রতিনিধি:
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর সাবেক প্রচার সম্পাদক হুজ্জাতুল ইসলামের সম্মানিত পিতা মাও. মনিরুল ইসলাম ইন্তেকাল করেছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৮টা ৩৭ মিনিটে রাজধানীর কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তার মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে স্বজন ও পরিচিতজনদের কাছে দোয়া চাওয়া হয়েছে।
মহান আল্লাহ তাআলা মরহুম মাও. মনিরুল ইসলামকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ধৈর্য ও সাহসের সঙ্গে মোকাবিলা করার তৌফিক দান করুন—আমিন।
নিউজ ঢাকা প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed