সিলেট প্রতিনিধি:
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
সিলেটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় নগরীর ময়ূরকুঞ্জ কনভেনশন সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, ওয়ার্ড পর্যায়ে নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সম্মেলনে স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও ওয়ার্ড সভাপতিরা অংশ নেন। এ সময় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয়, দায়িত্বশীলদের ভূমিকা এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
সম্মেলনে বক্তারা সংগঠনের নীতি, আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।
নিউজ সিলেট প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed