পুরস্কারে ভরা সামিনা নূর তাজের সাফল্যের গল্প
নিজস্ব প্রতিবেদক | সংযোগ বাংলা নিউজ ডট কম
জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের ১৩ নম্বর মেষ্টা গ্রামের মেধাবী শিক্ষার্থী সামিনা নূর তাজ একের পর এক সাফল্য অর্জন করে আলোচনায় রয়েছেন। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে ধারাবাহিকভাবে পুরস্কার জিতে তিনি নিজেকে একজন সম্ভাবনাময় শিক্ষার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
পরিবারের সদস্যরা জানান, সামিনার ঘরের গ্যালারিজুড়ে এখন সাজানো রয়েছে অসংখ্য ট্রফি, মেডেল, সনদ ও সম্মাননা। প্রতিটি অর্জনের পেছনে রয়েছে তার কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা। যেখানেই অংশগ্রহণ করছেন, সেখান থেকেই তিনি সাফল্যের স্বীকৃতি নিয়ে ফিরছেন।
জানা গেছে, সামিনা নূর তাজ শিগগিরই একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে ইতালি সফরে যাবেন। তার এই আন্তর্জাতিক যাত্রাকে ঘিরে পরিবার, শিক্ষক, শুভাকাঙ্ক্ষী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে। তারা আশা করছেন, সামিনা বিদেশের মাটিতেও বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবে এবং নতুন অর্জন নিয়ে দেশে ফিরবে।
সামিনা নূর তাজের নানার বাড়ি যশোর জেলায় এবং দাদার বাড়ি জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের মেষ্টা গ্রামে। তার এই সাফল্যে দুই পরিবারসহ পুরো এলাকাবাসী আনন্দিত ও গর্বিত।
স্থানীয়দের মতে, সামিনার সাফল্য দেশের নতুন প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণার নাম। সঠিক পরিচর্যা, মানসম্মত শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং পরিবারের সহযোগিতা পেলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও আন্তর্জাতিক মানের মেধাবী শিক্ষার্থী তৈরি হওয়া সম্ভব—সামিনা নূর তাজ তারই একটি উজ্জ্বল উদাহরণ।
সংযোগ বাংলা নিউজ ডট কম পরিবারের পক্ষ থেকে সামিনা নূর তাজের জন্য আন্তরিক শুভকামনা ও দোয়া রইল। তিনি যেন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্যের সঙ্গে অংশগ্রহণ করে বাংলাদেশের মুখ আরও উজ্জ্বল করতে পারেন—এটাই সবার প্রত্যাশা।
প্রতিবেদন: আব্দুস শুকুর
সংযোগ বাংলা নিউজ ডট কম
ওয়েবসাইট: songjogbanglanews.com
মোবাইল: ০১৭২৭০৩৪৬৯০
