বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শহীদ আবরার ফাহাদের সম্মানিত পিতা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে শহীদ আবরার ফাহাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, কল্যাণ এবং শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা নাজির মাহমুদ।
উল্লেখ্য, ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদ নিহত হন। তার মৃত্যুর পর ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও ভিন্নমতের প্রতি সহনশীলতা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। সপ্তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে।
নিউজ ঢাকা প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
অপরাধ ও দুর্নীতি
আইন আদালত
আন্তর্জাতিক
ক্যাম্পাস
গণমাধ্যম
জাতীয়
ঢাকা
ফেসবুক নিউজ
রাজনীতি
সর্বশেষ
সারাদেশ
আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকীতে ডাকসুর উদ্যোগে দোয়া মাহফিলঢাকা প্রতিনিধি:
