, দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান বাংলাদেশ যুব অধিকার পরিষদের
বান্দরবান প্রতিনিধি | সংযোগ বাংলা টিভি
বান্দরবানের আলীকদম উপজেলায় চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা শাখা।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে আলীকদম উপজেলার বিভিন্ন এলাকা পানিবন্দি হয়ে পড়েছে। এতে অসংখ্য পরিবার মানবেতর জীবনযাপন করছে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়কেন্দ্র বা উঁচু স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়াসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি ও জরুরি চিকিৎসাসেবা সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা শাখা সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি দ্রুত মানবিক সহায়তা নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।
একই সঙ্গে সংগঠনটি তাদের সকল নেতা-কর্মীদের নিজ নিজ অবস্থান থেকে উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং অন্যান্য মানবিক সহায়তায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।
সংগঠনের নেতারা বলেন, “মানুষের পাশে থাকাই আমাদের অঙ্গীকার। দুর্যোগের এই কঠিন সময়ে সম্মিলিত উদ্যোগই পারে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব করতে।”

You missed