কক্সবাজারে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিস ও তাঁর পরিবারের ছয় সদস্যের জানাজায় অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৮টায় ঢাকার দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয় মসজিদে নিহত সাতজনের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নিয়ে ডাকসু ভিপি সাদিক কায়েম শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। জানাজাপূর্ব বক্তব্যে তিনি নিহত ব্যক্তিদের জন্য শহীদি মর্যাদা কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁদের জন্য দোয়া করেন।
এ মর্মান্তিক ঘটনায় নিহতদের স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রিয়জনদের হারিয়ে পরিবারটির ওপর নেমে এসেছে গভীর শোক।
নিউজ ডেস্ক
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed