পাবনার গঙ্গারামপুর গ্রামের মোঃ মীর শাহাদাত হোসাইনের মায়ের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। জানাজায় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
জানাজায় বিশেষভাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা আব্দুর রহিম।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার নায়েবে আমীর মাওলানা প্রিন্সিপাল ইকবাল হুসাইন, সদর উপজেলা আমীর মাওলানা খন্দকার জাকারিয়া এবং আতাইকুলা ইউনিয়ন জামায়াতের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আকরাম হোসেন মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাজায় অংশগ্রহণকারীরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মহান আল্লাহ তায়ালা মরহুমাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।
নিউজ প্রতিনিধি সংযোগ বাংলা টিভি সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed