পাবনায় ডিবির অভিযানে , উদ্ধার চুরি হওয়া যন্ত্রাংশ
নিজস্ব প্রতিবেদক | আব্দুস শুকুর
পাবনা জেলার বিভিন্ন এলাকায় সংঘটিত বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় দ্রুত তদন্ত ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (২৭ জুলাই ২০২৬) জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত বিশেষ অভিযানে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে চুরি হওয়া ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ, বিপুল পরিমাণ তামার তার, ট্রান্সফরমারের কোর প্লেট এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা সংঘবদ্ধভাবে ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাবনা জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, সরকারি সম্পদ রক্ষা এবং অপরাধ দমনে তারা সর্বদা পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজ: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed