সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের রসায়ন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুরাদুল ইসলাম মুরাদ ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে সহপাঠী, হলের শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
আজ সকালে শহীদুল্লাহ হল প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভিপি সাদিক কায়েমসহ ডাকসু ও হল সংসদের নেতৃবৃন্দ অংশ নেন বলে জানা গেছে।
জানাজায় উপস্থিতরা মরহুম মুরাদুল ইসলাম মুরাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে তাঁর জন্য ক্ষমা ও রহমত কামনা করা হয়েছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ রব্বুল আলামীন মুরাদুল ইসলাম মুরাদকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত ও নূরান্বিত করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারকে সবর-এ-জামিল দান করুন।
আল্লাহুম্মা আমিন।
