ঢাকা: বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শুক্রবার (১৩ ফেব্রুয়া‌রি) নিজের এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

মমতা অভিনন্দন বার্তায় বলেন, বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক।

তিনি বলেন, বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে ও অন্যান্য দলকে।সবাই ভালো থাকুন, সুখী থাকুন। আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।

টিআর

By mgmynul

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed