তুরস্ক সফরকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান তুরস্কের পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
এ সময় প্রতিনিধি দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডা. এস এম খালিদুজ্জামান ও ড. হাফিজুর রহমান।
সাক্ষাৎটি বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদারে একটি গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ হিসেবে বিবেচিত হচ্ছে।
নিউজ ঢাকা প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
