ত্রয়োদশ জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের দ্বিতীয় লেভেলে অবস্থিত কেবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা।
বৈঠকে কমিটির সদস্য কুমিল্লা-৮ আসনের জাকারিয়া তাহের, পিরোজপুর-২ আসনের আহম্মদ সোহেল মনজুর, নেত্রকোনা-৪ আসনের মোঃ লুৎফুজ্জামান বাবর, বগুড়া-৪ আসনের মোঃ মোশারফ হোসেন, কিশোরগঞ্জ-৫ আসনের শেখ মজিবুর রহমান ইকবাল, গাজীপুর-২ আসনের এম মঞ্জুরুল করিম রনি, সংরক্ষিত মহিলা আসন-২৩-এর ফেরদৌসী আহমেদ, চুয়াডাঙ্গা-২ আসনের মোঃ রুহুল আমিন এবং মেহেরপুর-১ আসনের মোঃ তাজউদ্দীন খান উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং এর অধীন সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে কমিটির সদস্যদের পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় মন্ত্রণালয়ের ১৮০ দিনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ২০২৭ সালের ৩০ জুন সমাপ্য অর্থবছরের জন্য বরাদ্দকৃত বাজেটের খাতওয়ারি বিভাজন এবং ব্যয় পরিকল্পনা নিয়েও আলোচনা করেন কমিটির সদস্যরা।
বৈঠকে মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, অধীন সংস্থাগুলোর কাজের অগ্রগতি এবং বরাদ্দকৃত বাজেটের পরিকল্পিত ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
নিউজ ঢাকা প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
