পাবনা প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্মের চর্চা এবং নতুন প্রজন্মের মধ্যে নজরুলের আদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পাবনা সদর উপজেলায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও সেমিনারের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় পাবনা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন, পাবনা সদর, পাবনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পাবনা-৫ (সদর) সংসদীয় আসনের সংসদ সদস্য এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাসের। তিনি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সমন্বয়ক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে আয়োজকদের তথ্যে উল্লেখ করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব তামারা তাসবিহা।
আয়োজক সূত্রে জানা যায়, নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এ সেমিনারে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, মানবতাবাদ, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতা বা কার্যক্রমে অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
অনুষ্ঠানের মাধ্যমে নজরুলের সৃষ্টিকর্ম সম্পর্কে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি এবং সাংস্কৃতিক চর্চাকে আরও উৎসাহিত করার প্রত্যাশা করছে আয়োজক উপজেলা প্রশাসন।
নিউজ আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed