নিজস্ব প্রতিবেদক | আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি | সংযোগ বাংলা নিউজ ডট কম
পাবনার আটঘরিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিবপুর তোহা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য মোদাররিস ও অসংখ্য আলেমের শিক্ষক মাওলানা মোঃ আবু বক্কর সিদ্দিক আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জীবনের দীর্ঘ সময় তিনি কুরআন-হাদিসের শিক্ষা ছড়িয়ে দিয়েছেন। তাঁর কাছ থেকে শিক্ষা নিয়ে অসংখ্য শিক্ষার্থী ও আলেম দ্বীনি জ্ঞান অর্জন করেছেন। আজ সেই প্রিয় শিক্ষক ও উস্তাদ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন না-ফেরার দেশে।
তাঁর ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে সর্বত্র। জানাজায় জান্নাতুল মাওয়া কবরস্থানের ঈদগাহ ময়দানে হাজারো মানুষের উপস্থিতি ঘটে। শিক্ষার্থী, আলেম, শিক্ষক, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ প্রিয় এই আলেমকে শেষবারের মতো বিদায় জানাতে ছুটে আসেন।
তাঁর শিষ্যদের কণ্ঠে কণ্ঠে প্রতিধ্বনিত হবে প্রিয় উস্তাদ মাওলানা মোঃ আবু বক্কর সিদ্দিকের স্মৃতি। তিনি আর ফিরে আসবেন না, তবে তাঁর শিখিয়ে যাওয়া কুরআন-হাদিসের শিক্ষা ও নসিহত মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে তাঁর স্মৃতি বেঁচে থাকবে।
জান্নাতুল মাওয়া কবরস্থানে অসংখ্য আলেমের কবর রয়েছে। প্রিয় এই আলেমও আজ সেই কবরের সারিতে শায়িত হলেন।
মহান আল্লাহ রাব্বুল আলামিন মাওলানা মোঃ আবু বক্কর সিদ্দিকসহ কবরস্থানে শায়িত সকল মুমিন-মুসলমানকে ক্ষমা করুন, তাঁদের কবরকে নূরে ভরিয়ে দিন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
নিউজ: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
যোগাযোগ: 01727034690
