পাবনা জেলা পুলিশের আয়োজনে কর্মরত পুলিশ সদস্যদের মেধাবী সন্তানদের মধ্যে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) পাবনা পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মহোদয়ের পক্ষে ২৬ জন কৃতি শিক্ষার্থীকে এ মেধাবৃত্তি প্রদান করা হয়।
পাবনা জেলার পুলিশ সুপার জনাব আবু আশ্রাফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং কৃতি শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তির নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে তাদের সাফল্যের কথা শোনেন। ভবিষ্যতেও পড়াশোনায় মনোযোগ ধরে রেখে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ পুলিশে কর্মরত সদস্যদের সন্তানদের শিক্ষায় উৎসাহিত করা এবং মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার অংশ হিসেবে এই মেধাবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, মেধাবৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
নিউজ আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
অর্থনীতি
আইন আদালত
আন্তর্জাতিক
ক্যাম্পাস
গণমাধ্যম
চাকুরী
জাতীয়
ঢাকা
ফেসবুক নিউজ
বিনোদন
রাজশাহী
সর্বশেষ
সারাদেশ
পাবনায় বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি পেল ২৬ কৃতি শিক্ষার্থীপাবনা প্রতিনিধি:
