পাবনার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি এডওয়ার্ড কলেজে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত, পরিচ্ছন্ন ও মানসম্মত খাবারের পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে কলেজ ক্যান্টিন।
কলেজ ক্যাম্পাসে ক্যান্টিন চালুর ফলে শিক্ষার্থীরা এখন প্রতিষ্ঠান প্রাঙ্গণেই খাবার ও হালকা নাশতার সুবিধা পাবেন। বিশেষ করে দীর্ঘ সময় কলেজে অবস্থানকারী শিক্ষার্থীদের জন্য এই উদ্যোগটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
একটি শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য, পুষ্টি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিবেচনায় কলেজ ক্যান্টিনটি যেন সব সময় পরিচ্ছন্ন পরিবেশে পরিচালিত হয় এবং শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাবার সরবরাহ করা হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি প্রয়োজন।
পাশাপাশি খাবারের মান, মূল্যতালিকা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি বজায় রাখার মাধ্যমে ক্যান্টিনটিকে শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।
সংশ্লিষ্টদের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক সেবার মানোন্নয়নে আগ্রহী মহল। সঠিক ব্যবস্থাপনা ও নিয়মিত তদারকি অব্যাহত থাকলে সরকারি এডওয়ার্ড কলেজের ক্যান্টিন শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর ও উপকারী সেবাকেন্দ্র হয়ে উঠবে বলে প্রত্যাশা।
নিউজ: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed