ময়মনসিংহে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের ইউনিট দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
ময়মনসিংহ প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী, মহিলা বিভাগ, ময়মনসিংহ মহানগরের উদ্যোগে দিনব্যাপী ‘ইউনিট দায়িত্বশীল সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুঃ অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী, সংসদ সদস্য (সংরক্ষিত আসন), বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মানবাধিকার আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং ময়মনসিংহ অঞ্চল তদারককারী।
সম্মেলনে সভাপতিত্ব করেন মুঃ লুৎফা আক্তার লিটা, সেক্রেটারি, মহিলা বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগর। তিনি ময়মনসিংহ অঞ্চল ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবেও পরিচিত।
দিনব্যাপী এ সম্মেলনে মহিলা বিভাগের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলদের অংশগ্রহণে সাংগঠনিক কার্যক্রম, দায়িত্ব পালনের বিভিন্ন দিক এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
সম্মেলনে সংগঠনের দায়িত্বশীলদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দায়িত্ব পালনে শৃঙ্খলা এবং মাঠপর্যায়ে কার্যক্রম আরও সুসংগঠিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
নিউজ প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
