পাবনার মাধপুর চরপাড়া গ্রামে আব্দুল মজিদ মোল্লার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে বাড়ির ঘরবাড়ি ও বিভিন্ন মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে।
আগুনের ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন। তবে আগুনে আব্দুল মজিদ মোল্লার বসতঘরসহ বিভিন্ন সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের প্রয়োজন রয়েছে।
নিউজ আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed