| ২২ অক্টোবর ২০২৬
রাষ্ট্রীয় সফরে বান্দরবানে পৌঁছেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৫টার দিকে তিনি বান্দরবানে পৌঁছান।
তাঁর আগমন উপলক্ষে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং স্বাগত জানান।
প্রতিমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিতি লক্ষ করা যায়। তবে সফরের বিস্তারিত কর্মসূচি, সম্ভাব্য বৈঠক এবং অন্যান্য কার্যক্রম সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।
সফরকালে প্রতিমন্ত্রীর নির্ধারিত কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।
নিউজ: ঢাকা প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed