ঢাকা প্রতিনিধি | সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য এ.কে.এম সেলিম রেজা হাবিব।
সাক্ষাৎকালে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং পাবনা-২ আসনের স্থানীয় নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ সময় সেলিম রেজা হাবিব এমপি পাবনার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের বিষয়গুলো তুলে ধরেন। পাশাপাশি দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় বৃদ্ধির বিষয়েও মতবিনিময় হয় বলে জানা গেছে।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শেষে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা ও রাজনৈতিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
নিউজ: ঢাকা প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
