ঈশ্বরদী প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে এক রুশ নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (১২ আগস্ট) এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মৃত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তর থেকে ওই রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পরে মরদেহটি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।
এ ঘটনায় মৃত্যুর কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
নিউজ: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed