পাবনার আটঘরিয়া উপজেলার শিবপুর ত্বাহা ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার গভর্নিং বডির অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ইবতেদায়ী ও দাখিল, আলিম এবং ফাযিল (ডিগ্রি) স্তরে প্রতিদ্বন্দ্বিতা করে তিনজন প্রার্থী বিজয়ী হয়েছেন।
ইবতেদায়ী ও দাখিল স্তরে হাফেজ মাওলানা আব্দুল মজিদ ১৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রবিউল ইসলাম খোকন খাঁন পেয়েছেন ১৪৯ ভোট এবং জাহাঙ্গীর আলম পেয়েছেন ১৩১ ভোট।
আলিম স্তরে আব্দুল খালেক ৩৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী হাফেজ আবুল কালাম আজাদ পেয়েছেন ২৫ ভোট।
অন্যদিকে ফাযিল (ডিগ্রি) স্তরে মাওলানা নূরুল হক ৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ স্তরে প্রতিদ্বন্দ্বী ইউনুস আলী পেয়েছেন ২৫ ভোট।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। মাদরাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে নবনির্বাচিত অভিভাবক সদস্যরা ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
নিউজ আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
