পাবনার আতাইকুলা থানার অন্তর্গত শিমুল চড়া সরদারপাড়া গ্রামের বাসিন্দা মোঃ নুর ইসলাম সরদার (নূরী কানা) আজ আনুমানিক সকাল ১০টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম নুর ইসলাম সরদার ছিলেন মৃত মোঃ তাজু সরদারের ছেলে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ওয়ার্ড সভাপতি আব্দুল মান্নানের পিতা।
মরহুমের ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁর জানাজায় বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
জানাজা পূর্বে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য দেন। পরে হাফেজ মোঃ হেলাল উদ্দিন বক্তব্য রাখেন এবং তাঁর ইমামতিতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে মরহুম মোঃ নুর ইসলাম সরদারের মরদেহ সারদিয়ার-শাখারীপাড়া এলাকার জান্নাতুল মাওয়া কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন এলাকাবাসী।
নিউজ: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
যোগাযোগ: ০১৭২৭০৩৪৬৯০

You missed