নিজস্ব প্রতিবেদক | আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি | সংযোগ বাংলা নিউজ ডট কম
পাবনা জেলার আটঘরিয়া থানার ঐতিহ্যবাহী শিবপুর তোহা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য মুদাররিস আল্লামা হযরত মাওলানা আবু বকর সিদ্দিক নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার ইন্তেকালে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুম ছিলেন একজন সজ্জন, ধর্মপ্রাণ ও নিবেদিতপ্রাণ আলেম। দীর্ঘদিন ধরে তিনি শিবপুর তোহা ফাজিল ডিগ্রি মাদ্রাসায় নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করে অসংখ্য শিক্ষার্থীকে দ্বীনি শিক্ষায় আলোকিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার সময় ও স্থান এখনো নির্ধারণ করা হয়নি। জানাজার সময়সূচি নির্ধারিত হলে পরবর্তীতে তা জানিয়ে দেওয়া হবে।
সংযোগ বাংলা টিভি পরিবারের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনা করা হচ্ছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হচ্ছে।
নিউজ: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
মোবাইল: 01727034690
