পাবনার সরকারি এডওয়ার্ড কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির পাঠদান শুরু হয়েছে। নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতিতে শ্রেণিকক্ষগুলোতে আনুষ্ঠানিকভাবে পাঠদান কার্যক্রম শুরু হয়।
ক্লাস শুরুর দিনে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আউয়াল এবং উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল্লাহ্-আল-মামুন বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন। এ সময় তারা নতুন শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং নিয়মিত ক্লাসে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ ও কলেজের শৃঙ্খলা মেনে চলাসহ প্রয়োজনীয় বিষয়ে দিকনির্দেশনা দেন।
শিক্ষার্থীদের নতুন শিক্ষাবর্ষের শুরু থেকেই নিয়মিত পাঠদানে অংশগ্রহণ এবং একাডেমিক কার্যক্রমে মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়।
কলেজ কর্তৃপক্ষের এ উদ্যোগের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক ও প্রশাসনের প্রাথমিক যোগাযোগ আরও সুদৃঢ় হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
নিউজ: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
