পাবনা প্রতিনিধি:
পাবনার সাঁথিয়ায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে দুস্থ ও অসচ্ছল নারী-পুরুষের মাঝে বিনামূল্যে ১০ জোড়া ছাগল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সৃজনী সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে সাঁথিয়া পৌরসদরের সংস্থাটির প্রধান কার্যালয়ে এ ছাগল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সৃজনী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আকলিমা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ সংশ্লিষ্টরা।
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত ও অসচ্ছল মানুষের আর্থসামাজিক উন্নয়নে সহায়তা করার উদ্দেশ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিনামূল্যে ছাগল পাওয়ায় উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।
নিউজ: পাবনা প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed